× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০১:৩৪ এএম

স্পেনের ঘরে ট্রফি, তারকাদের বুকে শুধুই মেসি-আর্জেন্টিনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০১:৩৪ এএম

স্পেনের ঘরে ট্রফি, তারকাদের বুকে শুধুই মেসি-আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপের মহারণে স্পেনের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার; প্রিয় দলের এই বিদায়ে বিষাদের আবহ তৈরি হয়েছে বিনোদন অঙ্গনের তারকাদেরও মনেও। তবে শিরোপা না জিতলেও মেসির প্রতি ভালোবাসা অটুট থাকার বার্তা দিয়েছেন তারা।

পাশাপাশি স্পেনের সমর্থক তারকারা মেতেছেন শিরোপা জয়ের উল্লাসে। প্রিয় দলের পরাজয়েও দমে যাননি অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়। ফেসবুকে লিখেন, ‘অভিনন্দন ব্রাজিল। থুক্কু স্পেন। তবে আর্জেন্টিনা ছাড়া অন্য যেকোনো দল হলে খেলা শেষ হতো ৮-০ গোলে।’

স্পেনের কাছে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। প্রিয় দল আর্জেন্টিনার ১-০ গোলে হারের সঙ্গে সঙ্গে আপাতত শেষ হয়ে গেল আলোচিত চিত্রনায়িকা পরীমণির ‘বিয়ের পরিকল্পনাও’। ফাইনাল শেষে আর্জেন্টিনার পরাজয়ের প্রতিক্রিয়ায় পরীমণি মজাচ্ছলে বলেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

লিওনেল মেসির আর্জেন্টিনার মঙ্গল কামনা করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। তিনি লিখেন, ‘হারার মাঝেই শেষ হলো এইবারের বিশ্বকাপ।’ মন্তব্যের ঘরে এই অভিনেত্রী মজারছলে আবার লিখেছেন, ‘আজকে খেলি নাই তাই জিতি নাই, খেললে জিতে যাইতাম।’

মেসি ও আর্জেন্টিনা শেষ হাসি না হাসলেও এই তারকা খেলোয়াড় ও দলটির প্রতি সব সময়ের জন্য ভালোবাসা অটুট থাকবে বলে জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি লিখেন, ‘আজ হয়তো দিনটা আমাদের ছিল না। ট্রফির চেয়েও বড় তোমাদের দেওয়া অসংখ্য স্মৃতি আর আনন্দ। মেসি আর আর্জেন্টিনা, তোমাদের প্রতি ভালোবাসা চিরকালীন।’

স্পেনের এই শিরোপা জয়কে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্পের কালজয়ী সংলাপের সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রী শাহনাজ খুশী। তিনি লিখেন, ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’! ফিফা কিনে নেওয়ার কথা যারা বলেছিলেন! অভিনন্দন স্পেন, চমৎকার খেলা ছিল আপনাদের।

অভিনেতা সিয়াম আহমেদ স্পেনের সমর্থক। প্রিয় দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ওয়েল প্লেড আর্জেন্টিনা! আসলে এই কথাটা আমি বলতে পারছি না। কারণ তারা ভালো খেলেনি।’

স্পেনের প্রশংসা করে সিয়াম বলেন, ‘যে দলটির জেতা উচিত ছিল, শেষ পর্যন্ত তারাই জিতেছে স্পেন!’ এরপর স্পেনের প্রতি একটি উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

অভিনেত্রী নাদিয়া আহমেদ লিখেছেন, ‘আমাদের যে পরিমাণ আনন্দ তুমি উপহার দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ জানানোর মতো পর্যাপ্ত শব্দ কোনোদিন খুঁজে পাওয়া যাবে না।’

মেসিকে সর্বকালের সেরা আখ্যা দিয়ে আরও লিখেন, “সর্বকালের সেরা। তোমার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব সর্বকালের সেরা ‘লিওনেল মেসি’। ফুটবল পায়ে তোমার সেই জাদু সশরীরে দেখাটা চোখের জন্য এক পরম তৃপ্তি ছিল। তোমার দলের প্রতি তোমার এই অনবদ্য অবদানের জন্য হে আর্জেন্টিনার অধিনায়ক, তোমাকে অনেক ধন্যবাদ। চিরকাল তোমার জন্য ভালোবাসা আর শ্রদ্ধা রইল। আমরা তোমাকে খুব মিস করব।

আর্জেন্টিনার হারে ভেঙে পড়েছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। তিনি লিখেন, ‘কষ্ট লাগতেসে মেসির লাস্ট ওয়ার্ল্ডকাপ ম্যাচ। কিন্তু ও খেলতেই পারল না। এভাবে বিদায় বিদায় বইলেন না, মেসি আবার খেলবে আমাদের জন্য, ইনশা আল্লাহ।’ চিত্রনায়ক শাকিব খান অভিনন্দন জানিয়েছেন জয়ীদের।

রূপালী বাংলাদেশ

Link copied!