× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০১:৪৫ এএম

রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০১:৪৫ এএম

রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন

বৈদেশিক রেমিট্যান্স আহরণেও বাংলাদেশ কৃষি ব্যাংক গত কয়েক বছরে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। ২০২১-২২ অর্থবছরে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ৩৭১.৮৩ মিলিয়ন মার্কিন ডলার এবং রেমিট্যান্স আহরণে অবস্থান ছিল ১৭তম; যা ২০২২-২৩ অর্থবছরে ৫২২.২৪ মিলিয়ন ডলার, ২০২৩-২৪ অর্থবছরে ৭১৮.৪৮ মিলিয়ন ডলার ও অবস্থান ছিল ১০ম। ২০২৪-২৫ অর্থবছরে ২,১১১.১৮ মিলিয়ন ডলার ও অবস্থান ছিল চতুর্থ এবং ২০২৫-২৬ অর্থবছরের শেষের দিকে ব্যাংকটির রেমিট্যান্স আহরণ ৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ব্যাংকটি ১০৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে অবস্থান সুদৃঢ় করেছে। ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করে বাংলাদেশ কৃষি ব্যাংক নতুন রেকর্ড গড়েছিল। শুধু ২০২৬ সালের জুন মাসে ৪৪১.৬৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করে বাংলাদেশ কৃষি ব্যাংক জুন মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স আহরণে দেশের সব ব্যাংকের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে। বিগত অর্থবছরে ব্যাংকটির আহৃত রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৪,১০০.৬২ মিলিয়ন মার্কিন ডলার, যা টাকার অঙ্কে ৫০,২৪৯ কোটি টাকা। Ñবিজ্ঞপ্তি

রূপালী বাংলাদেশ

Link copied!