× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০১:৫২ এএম

শুল্ক গোয়েন্দার মহাপরিচালকসহ কাস্টমসের ৩ শীর্ষ পদে রদবদল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০১:৫২ এএম

শুল্ক গোয়েন্দার মহাপরিচালকসহ  কাস্টমসের ৩ শীর্ষ পদে রদবদল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তার কর্মস্থলে রদবদল করা হয়েছে। যেখানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে মোহাম্মদ সফিউর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়েছে, যা গতকাল সোমবার জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ রাশেদুল আলমকে বদলি করে রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর রংপুর থেকে বদলি করে মোহাম্মদ সফিউর রহমানকে কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক করা হয়েছে।

অন্যদিকে মোহাম্মদ শফি উদ্দিনকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক থেকে (ঢাকা পূর্ব) এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!