দাদার সঙ্গে গোসলে নেমে কর্ণফুলীতে ডুবে প্রাণ গেল শিশুর
মে ১৬, ২০২৬, ০৩:৫৮ পিএম
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী নদীতে দাদার সঙ্গে গোসল করতে নেমে মোসকান নামে এক সাত বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে।
শনিবার (১৬ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি চেয়ারম্যান ঘাঁটা সংলগ্ন কর্ণফুলী নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিলছড়ি ভেলুয়াছড়া এলাকার...