× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৫:৩৪ পিএম

চট্টগ্রামে ড্রেজারের ধাক্কায় ডুবে গেল বনভোজনের লঞ্চ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৫:৩৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে বালুবাহী ড্রেজারের ধাক্কায় একটি পর্যটকবাহী লঞ্চ ডুবে গেছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার লাম্বুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাট থেকে ছেড়ে আসা কাপ্তাইমুখী একটি লঞ্চের সঙ্গে নদীতে চলাচলরত বালুবাহী ড্রেজারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চটি ভারসাম্য হারিয়ে অল্প সময়ের মধ্যেই ডুবে যায়।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লঞ্চডুবির ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লঞ্চটি ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন।

জানা গেছে, কর্ণফুলী উপজেলার ‘প্রত্যাশা’ নামের একটি সামাজিক সংগঠনের প্রায় শতাধিক সদস্য ও শুভাকাঙ্ক্ষী বার্ষিক বনভোজন উপলক্ষে শনিবার সকালে লঞ্চযোগে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দুপুরের দিকে লাম্বুর হাট এলাকায় পৌঁছালে তারা এই দুর্ঘটনার মুখে পড়েন।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লঞ্চে থাকা সব যাত্রী নিরাপদে নদী থেকে উঠে আসতে সক্ষম হয়েছেন বলে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুর্ঘটনাকবলিত লঞ্চে থাকা যাত্রীদের স্বজন ও সামাজিক সংগঠন ‘প্রত্যাশা’র কয়েকজন সদস্য জানান, সবাই নিরাপদ থাকলেও অনেকের মোবাইল ফোন ও বনভোজনের খাবার পানিতে নষ্ট হয়ে গেছে। ঘটনার পর বনভোজন কর্মসূচি স্থগিত করে তারা সড়কপথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Link copied!