× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১১:৫৮ এএম

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীকে বেদম পিটুনি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১১:৫৮ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে নিষেধ করায় মর্মান্তিকভাবে স্ত্রীকে পিটিয়েছে নির্দয় স্বামী। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

প্রায় ২ মিনিটের ভিডিওটি প্রতিবেদকের হাতে এসেছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ জুলাই) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায়। বিশ্বকাপ খেলা দেখতে বারণ করায় এলোপাতাড়ি পিটিয়ে জহির তার স্ত্রীর হাত পায়ে জখম করেছে। 

এদিকে ঘটনাটির ভিডিও সোমবার (২০ জুলাই) ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা পাষন্ড যুবকের শাস্তি দাবি করেছেন। কিন্তু এ ঘটনায় সোমবার রাত পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। তবে ভিডিওটি নজরে আসায় রামগঞ্জ থানা পুলিশ জহিরুলকে আটক করেছে। জহিরুল ব্রম্মপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। 

ভিডিওটিতে দেখা যায়, মরিয়মের আর্তনাদ শুনে কেউ একজন মোবাইলের ক্যামেরায় ভিডিও চালু করে  তাদের ঘরে যায়। ঘরে ঢুকতেই দেখা যায় মরিয়ম আর্তনাদ করছে। মরিয়ম যন্ত্রণায় চিৎকার করে কান্না করছিল।

স্থানীয় সূত্র জানায়, মরিয়মের বাড়ি চট্টগ্রামে। প্রায় দুই বছর আগে জহিরুল তাকে বিয়ে করে রামগঞ্জের বাড়িতে নিয়ে আসে। কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায় ঘর করে তারা সংসার শুরু করে। তাদের সংসারে ৫ মাস বয়সি একটি সন্তানও রয়েছে। প্রায়ই তিনি মরিয়মকে কারণে অকারণে নির্যাতন করতেন। জহিরুল 'মাদকসেবী'। মাদক সেবন করেই সে তার স্ত্রীকে বেদম পিটিয়েছে। হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

মরিয়মের দাবি, ঘরে ৫ মাস বয়সি সন্তানকে নিয়ে মরিয়ম একা। তাই জহিরুলকে খেলা দেখতে যেতে তিনি নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে আহত করে। 

পারভেজ হোসেন ও হাসানুর জামান নামে স্থানীয় দুই বাসিন্দা জানান, ঘটনাটি মর্মান্তিক। ভিডিওটি দেখে বুকটা আঁতকে উঠেছে। পাষণ্ড যুবকের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। 

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে ভিডিটি নজরে আসার পর ঘটনায় অভিযুক্ত জহিরুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!