রাজধানীতে ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ৩
ডিসেম্বর ৭, ২০২৫, ১২:১৮ পিএম
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) মধ্যরাত পৌনে ১টার দিকে ‘পিনাক্যাল ফিলিং স্টেশনে’ এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, ইঞ্জিনিয়ার মাসুদ (৬০), ইঞ্জিনিয়ার শামসুজ্জোহা (২৫) ও তেলের গাড়ির স্টাফ লুৎফর (৩০)।
ফিলিং স্টেশনটির...