× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৫:৩৯ পিএম

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৫:৩৯ পিএম

রেলগাড়ী। ছবি- সংগৃহীত

রেলগাড়ী। ছবি- সংগৃহীত

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে অসতর্ক হয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।

তিনি বলেন, শুক্রবার সকালের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই আরও বলেন, ‘আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি ওই নারী অসতর্কভাবে কুড়িল রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। আমরা এখনও তার নাম-পরিচয় জানতে পারিনি। তবে প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!