ব্যারিকেড ভেঙে মঞ্চে উত্তেজিত দর্শক, বন্ধ কৈলাস খেরের কনসার্ট
ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:৫৩ এএম
মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আয়োজিত এক সংগীতানুষ্ঠানে নিরাপত্তা বিঘ্নের মুখে পড়ে মাঝপথে কনসার্ট বন্ধ করে দেন কণ্ঠশিল্পী কৈলাস খের। উত্তেজিত দর্শকদের ব্যারিকেড ভেঙে মঞ্চের সামনে চলে আসার ঘটনায় শিল্পী ও তার টিমের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।
অটল বিহারি বাজপেয়ির জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কনসার্ট চলাকালীন হঠাৎ একদল দর্শক...