× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:৫৩ এএম

ব্যারিকেড ভেঙে মঞ্চে উত্তেজিত দর্শক, বন্ধ কৈলাস খেরের কনসার্ট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:৫৩ এএম

নিরাপত্তা হুমকিতে কৈলাস খেরের কনসার্ট মাঝপথে বন্ধ। ছবি : সংগৃহীত

নিরাপত্তা হুমকিতে কৈলাস খেরের কনসার্ট মাঝপথে বন্ধ। ছবি : সংগৃহীত

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আয়োজিত এক সংগীতানুষ্ঠানে নিরাপত্তা বিঘ্নের মুখে পড়ে মাঝপথে কনসার্ট বন্ধ করে দেন কণ্ঠশিল্পী কৈলাস খের। উত্তেজিত দর্শকদের ব্যারিকেড ভেঙে মঞ্চের সামনে চলে আসার ঘটনায় শিল্পী ও তার টিমের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

অটল বিহারি বাজপেয়ির জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কনসার্ট চলাকালীন হঠাৎ একদল দর্শক নিরাপত্তাবলয় ভেঙে মঞ্চের সামনে অবস্থান নেয়। তাদের অনুসরণ করে আরও দর্শক সামনে এগিয়ে এলে মঞ্চ ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দর্শকের একাংশ শিল্পীকে কাছ থেকে ভিডিও করার চেষ্টা করে এবং কেউ কেউ শারীরিকভাবে কাছে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাকর্মীদের বারবার অনুরোধ উপেক্ষা করে দর্শক মঞ্চের সামনে ভিড় জমাতে থাকে।

এ অবস্থায় মঞ্চ থেকেই দর্শকের উদ্দেশে সতর্কবার্তা দেন কৈলাস খের।

তিনি জানান, শিল্পী ও বাদ্যযন্ত্রের নিরাপত্তা বিঘ্নিত হলে অনুষ্ঠান অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।

একই সঙ্গে তিনি উন্মত্ত আচরণের নিন্দা করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান। পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নেন শিল্পী। তিনি তার পুরো টিমসহ মঞ্চ ত্যাগ করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনেকেই এ ঘটনাকে আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!