আম বাগানে ভেজাল কীটনাশক, কোটি টাকার ক্ষতি
এপ্রিল ২৬, ২০২৬, ০৭:৪৭ পিএম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভেজাল কীটনাশক ব্যবহারের অভিযোগে এক কৃষকের আম বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ বিঘা জমির আম গাছ ও মুকুল নষ্ট হয়ে গেছে। এতে কৃষকের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন চেকপোস্ট সীমান্তবর্তী ভদ্রেশ্বরী এলাকায় ৭৫ বিঘা জমি...