× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:৪৭ পিএম

আম বাগানে ভেজাল কীটনাশক, কোটি টাকার ক্ষতি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভেজাল কীটনাশক ব্যবহারের অভিযোগে এক কৃষকের আম বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ বিঘা জমির আম গাছ ও মুকুল নষ্ট হয়ে গেছে। এতে কৃষকের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন চেকপোস্ট সীমান্তবর্তী ভদ্রেশ্বরী এলাকায় ৭৫ বিঘা জমি লিজ নিয়ে সেখানে আমের বাগান গড়ে তোলেন। চলতি মাসের প্রথম সপ্তাহে তিনি স্থানীয় বাজারের একজন ডিলারের কাছ থেকে ‘সাফা এগ্রো প্রোডাক্টস’ কোম্পানির ‘সামজো (এমামেকটিন বেনজোয়েট)’ নামের কীটনাশক কিনে ২০ বিঘা জমিতে প্রয়োগ করেন। কিন্তু স্প্রে করার দুই-তিন দিনের মধ্যেই ছোট ছোট আম কালো হয়ে যায় এবং গাছের ডালপালায় পোড়া লক্ষণ দেখা দেয়। ফলে বাগানের বড় অংশ নষ্ট হয়ে যায়।

ভুক্তভোগী কৃষক বলেন, ‘আমি জীবনে যতটা সঞ্চয় করেছি তা দিয়ে বাগানে বিনিয়োগ করি। কিন্তু হঠাৎ করে সব শেষ হয়ে গেল। একজন ওষুধ বিক্রেতার ভুলের কারণে আমি আজ নিঃস্ব হয়ে পড়েছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি এর ক্ষতিপূরণের দাবি করছি।

আম ব্যবসায়ী সমিতির সভাপতি মামুন বলেন, এ ধরনের ঘটনা শুধু একজন কৃষকের ক্ষতি নয়, পুরো এলাকার আম উৎপাদন ও বাজার ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে। ভেজাল কৃষি উপকরণ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি দাবি করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বাগান হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে কীটনাশকটি ভেজাল ছিল কি না। সেই সাথে ওষুধ কোম্পানির ভুলের কারণে বাগান মালিক ক্ষতিগ্রস্থ হয়ে থাকলে তাদের ক্ষতিপূরণ প্রদানে সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!