দখলে খেলার মাঠ, মাদক ঝুঁকিতে তরুণ প্রজন্ম
ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৪:৫৮ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চন্দ্রপুর ইউনিয়নে পুরো এলাকার জন্য একটি মাত্র খেলার মাঠ। চন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন চন্দ্রপুর পরিষদ মাঠ একসময় ছিল ক্রীড়াচর্চার প্রাণকেন্দ্র। বিকেল হলেই বিভিন্ন বয়সের মানুষ ফুটবল, ক্রিকেটসহ নানা খেলায় মেতে উঠতেন। আয়োজন হতো টুর্নামেন্ট, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও। কিন্তু প্রায় ১২০ শতক সরকারি জমির এই মাঠ...