কেশবপুরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ১১১
মে ৭, ২০২৬, ০৯:৩২ এএম
যশোরের কেশবপুর উপজেলায় ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বুধবার (৬ মে) একদিনেই ডায়রিয়ায় আক্রান্ত ২৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, গত সাত দিনে মোট ১১১ জন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের...