যশোরের কেশবপুর উপজেলায় ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বুধবার (৬ মে) একদিনেই ডায়রিয়ায় আক্রান্ত ২৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, গত সাত দিনে মোট ১১১ জন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। ৫০ শয্যার হাসপাতালটিতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককে বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ বলেন, প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৬ জন ভর্তি হয়েছেন। পরিস্থিতি এভাবে চলতে থাকলে হাসপাতালে স্যালাইনের সংকট দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন