দুই ঘণ্টা পর নিভল কালি তৈরির কারখানার আগুন
এপ্রিল ৩০, ২০২৬, ০৪:৪৮ পিএম
রাজধানীর ডেমরায় কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর...