নজরুলের সাহিত্য বিশ্বদরবারে পৌঁছে দিতে কাজ করছে সরকার: নিতাই রায়
মে ১২, ২০২৬, ০৩:০৩ এএম
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বাংলাদেশের কবি নন, তিনি বিশ্ব মানবতা ও সাম্যের প্রতীক। ময়মনসিংহের ত্রিশালের মাটি কবির শৈশব ও কৈশোরের নানা স্মৃতির ধারক। তাই এ অঞ্চলে নজরুল জয়ন্তী উদযাপন বিশেষ আবেগ ও গৌরবের বিষয়।
সোমবার (১১ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে...