নির্মাণাধীন পাওয়ার গ্রিডে ডাকাতি, ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট
মার্চ ২৬, ২০২৬, ০৪:৫৬ পিএম
নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড স্টেশনে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে রেখে প্রায় দুই কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ মার্চ) রাত ৮টা থেকে ভোর ২টার মধ্যে নাটোর-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার খোর্দ কাছুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পাওয়ার গ্রিডের সহকারী প্রকৌশলী বাবুল কুমার দাস...