× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৪:৫৬ পিএম

নির্মাণাধীন পাওয়ার গ্রিডে ডাকাতি, ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৪:৫৬ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড স্টেশনে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে রেখে প্রায় দুই কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ মার্চ) রাত ৮টা থেকে ভোর ২টার মধ্যে নাটোর-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার খোর্দ কাছুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পাওয়ার গ্রিডের সহকারী প্রকৌশলী বাবুল কুমার দাস জানান, এলাকায় একটি ১৩২ কেভি ক্ষমতার পাওয়ার গ্রিড স্টেশন নির্মাণ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সেখানে চায়না ও দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে।

তিনি আরও জানান, রাত ৮টার দিকে প্রথমে ৫-৬ জন দুর্বৃত্ত গ্রিডের মূল গেটে দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আরও ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল ভেতরে প্রবেশ করে মোট ৬ জন নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলে। এরপর তারা নির্বিঘ্নে গ্রিডের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।

লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে ৩৬৮টি ব্যাটারি, পাওয়ার কেবল, ওয়েল্ডিং মেশিনসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম, যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

ঘটনার পর সকালে অন্যান্য নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে বেলা দেড়টার দিকে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।

Link copied!