শৈলকুপা পৌরবাসীর দুঃখ-দুর্দশা আর নিত্যদিনের ভোগান্তি
ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:৫২ এএম
ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা নাগরিক সমস্যায় ভুগছেন। রাস্তায় পর্যাপ্ত আলোর অভাব, ময়লা-আবর্জনার স্তূপ, কুকুরের মলমূত্রে নোংরা সড়ক, ধীরগতির নির্মাণকাজ, অপরিষ্কার ড্রেন এবং ক্লিনিকের বর্জ্যে দূষিত হচ্ছে কুমার নদ—এসব সমস্যা এখন পৌরবাসীর নিত্যসঙ্গী।
শহরের প্রাণকেন্দ্র চার রাস্তার মোড় থেকে কবিরপুর পর্যন্ত বেহাল সড়ক সবচেয়ে বেশি দুর্ভোগ তৈরি করছে।...