বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্বপ্নে নতুন গতি
এপ্রিল ৬, ২০২৬, ০৬:১২ পিএম
বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার গঠন করেছে একটি উচ্চপর্যায়ের কমিটি, যা ইতোমধ্যে কাজ শুরু করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আলিফ রুদাবা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ড. মাছুমা হাবিব, সদস্য,...