ঈদের ছুটিতেও সচল বিএমইউ, চিকিৎসাসেবা পেলেন ৬৮৫ রোগী
মার্চ ১৯, ২০২৬, ০৩:২৩ পিএম
পবিত্র ঈদুল ফিতর ২০২৬-এর ছুটির মধ্যেও আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে ৬৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২-এ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীদের চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দেওয়া হয়।
এদিন বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের উদ্যোগে...