দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
এপ্রিল ৬, ২০২৬, ০১:৪৪ পিএম
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়ে বলেছে, নতুন নির্বাচিত সরকার গঠনের পর তার এ সফরকে তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে। বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সোমবার (৬ এপ্রিল)...