ইসিতে মানহানির অভিযোগ দিলেন রুমিন ফারহানা
জানুয়ারি ২২, ২০২৬, ০৭:১৬ পিএম
নির্বাচনি প্রচারণাকালে মানহানি, অশালীন আচরণ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিত অভিযোগ জমা দেন। এ সময় কয়েকজন নির্বাচন কমিশনারের সঙ্গেও তিনি...