শ্বশুরবাড়ির উঠানে ঘরজামাইর মরদেহ
ডিসেম্বর ৩১, ২০২৫, ০৩:৫০ পিএম
কুষ্টিয়ার মিরপুরে রানা আহম্মেদ (৩৫) নামের এক রাজমিস্ত্রীর মরদেহ তার শ্বশুরবাড়ির উঠানে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত রানা আহম্মেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আব্দুল্লাহ মালিথার ছেলে। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়াদ্দার পাড়া গ্রামের আসান...