কুষ্টিয়ার মিরপুরে রানা আহম্মেদ (৩৫) নামের এক রাজমিস্ত্রীর মরদেহ তার শ্বশুরবাড়ির উঠানে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত রানা আহম্মেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আব্দুল্লাহ মালিথার ছেলে। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়াদ্দার পাড়া গ্রামের আসান আলীর জামাই। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে রানা আহম্মেদ নামের এক ব্যক্তির মরদেহ তার শ্বশুরবাড়ির উঠানে পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের বাম চোখে রক্ত জমাট বাঁধার চিহ্ন রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন