সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নারীদের চলাফেরা ও পোশাক সম্পর্কে তার দেওয়া একটি পুরোনো বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
মঙ্গলবার (২১ জুলাই) মরিয়ম নামের এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার আগের একটি বক্তব্যও ভাইরাল হয়।
ভাইরাল হওয়া সেই বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, ‘মেয়েরা শালীনভাবে চলবে। মাথার কাপড় মাথার ওপর রাখবে। আমরা চাই মেয়েরা শালীনভাবে চলুক, যাতে তাদের শরীর বাইরে প্রকাশ না হয়।’
তিনি আরও বলেন, ‘মেয়েরা সব কাজ করতে পারবে। তবে দূরে কোথাও গেলে রক্তের সম্পর্কের কাউকে সঙ্গে রাখা উচিত। একা চলাটা ঠিক নয়। রক্তের সম্পর্কের পুরুষ হলে ভালো, তবে নারী হলেও সমস্যা নেই।’
এদিকে সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে মরিয়ম নামের এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনো মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনো ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে তার অতীতের নারীদের পোশাক ও চলাফেরা সম্পর্কিত বক্তব্যও নতুন করে ভাইরাল হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন