× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:৩৮ পিএম

সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:৩৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, বুলবুলি খাতুন ও তাঁর স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার বিকেলেও তাঁদের চার বছর বয়সী মেয়ের সামনে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী বুলবুলিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। বুলবুলি ও তাঁর মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন।

পরে তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করা হয়।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Link copied!