হামজার জনপ্রিয়তা দেখতে ঢাকায় লেস্টার সিটির দুই কর্মকর্তা
নভেম্বর ১৫, ২০২৫, ০৮:৪৩ পিএম
জাতীয় দলের অনুশীলন মাঠে আজ যেন একটু অন্য রকম দৃশ্য। বিকেলে স্টেডিয়ামে ঢুকতেই চোখে পড়ে দু’জন বিদেশি—অপরিচিত হলেও আচরণে বেশ পরিচ্ছন্ন ও গুছিয়ে চলা।
কৌতূহল বাড়ল তখনই, যখন দেখা গেল তারা কথা বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবের সঙ্গে। পরে জানা যায়, তারা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার...