নির্বাচনি প্রতীকে যুক্ত হলো ‘শাপলা কলি’
অক্টোবর ৩০, ২০২৫, ০৪:৩৯ পিএম
অনেক আলোচনা-সমালোচনা ও নাটকীয় ঘটনার পর অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনি প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির তালিকায় ১০২ নম্বরে যুক্ত হয় ‘শাপলা কলি’।
এর আগে, সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইসির বিধিমালায় না থাকায়...