১১০ কেজি গাঁজাসহ বিমানবন্দরে ২২ বৌদ্ধ সন্ন্যাসী গ্রেপ্তার
এপ্রিল ২৮, ২০২৬, ০৩:৩৮ পিএম
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ বৌদ্ধ সন্ন্যাসী থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব সন্ন্যাসীরা থাইল্যান্ড থেকে ফেরার সময় প্রতিজন লাগেজে ৫ কেজি গাঁজা নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসব লাগেজে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।...