× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৩:৩৮ পিএম

১১০ কেজি গাঁজাসহ বিমানবন্দরে ২২ বৌদ্ধ সন্ন্যাসী গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৩:৩৮ পিএম

আদালতে যাচ্ছেন সন্ন্যাসীরা। ছবি : সংগৃহীত

আদালতে যাচ্ছেন সন্ন্যাসীরা। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ বৌদ্ধ সন্ন্যাসী থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব সন্ন্যাসীরা থাইল্যান্ড থেকে ফেরার সময় প্রতিজন লাগেজে ৫ কেজি গাঁজা নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসব লাগেজে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে গাঁজা নিষিদ্ধ হওয়ায় ২২ সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ভিক্ষুরা মূলত বিভিন্ন মঠের ছাত্র ছিলেন। অজ্ঞাত এক দাতার সৌজন্যে ৪ দিনের সব খরচসহ থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন তারা। তবে ভ্রমণের আয়োজক হিসেবে অভিযুক্ত ২৩তম এক ভিক্ষুকে কলম্বোর উপশহর থেকে পরবর্তীকালে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কলম্বোর একটি উপশহর থেকে একজন ভিক্ষুকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনিই পুরো সফরের আয়োজন করেছিলেন।

তদন্তে জানা যায়, অভিযুক্ত ওই ভিক্ষু অন্যদের জানিয়েছিলেন যে লাগেজে থাকা প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হয়েছে এবং একটি ভ্যান এসে সেগুলো সংগ্রহ করবে।

শ্রীলঙ্কা পুলিশের মাদকদ্রব্য দমন ব্যুরো কয়েকজন ভিক্ষুর মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও উদ্ধার করেছে, যেখানে তাদের থাইল্যান্ডে সাধারণ পোশাকে অবকাশযাপন করতে দেখা যায়।

এ বিষয়ে পুলিশ জানায়, আটক ভিক্ষুরা হয়তো জানতেন না যে তাদের লাগেজে মাদক লুকানো ছিল। মাদকগুলো স্কুল সরঞ্জাম ও মিষ্টির ভেতরে লুকানো অবস্থায় পাওয়া যায়। এই ঘটনা শ্রীলঙ্কার বিমানবন্দর দিয়ে মাদক পাচারের অভিযোগে কোনো ভিক্ষু দলের প্রথম গ্রেপ্তারের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!