রিকশার গ্যারেজে তৈরি হতো ‘ডেটল সাবান’!
ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:৫২ পিএম
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক শিকলবাহা এলাকার একটি রিকশার গ্যারেজে উৎপাদন করা হতো সাবান। ডেটলের মোড়কে সেই সাবান বিক্রি হতো বাজারে।
রোববার (১৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তেমনই একটি সাবান ফ্যাক্টরিতে অভিযান চালায় র্যাব-৭ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
অভিযানে কারখানাটি থেকে ডেটল, সলিড, লাইফবয়সহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ...