× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:৫২ পিএম

রিকশার গ্যারেজে তৈরি হতো ‘ডেটল সাবান’!

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:৫২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক শিকলবাহা এলাকার একটি রিকশার গ্যারেজে উৎপাদন করা হতো সাবান। ডেটলের মোড়কে সেই সাবান বিক্রি হতো বাজারে।

রোববার (১৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তেমনই একটি সাবান ফ্যাক্টরিতে অভিযান চালায় র‍্যাব-৭ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

অভিযানে কারখানাটি থেকে ডেটল, সলিড, লাইফবয়সহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান উদ্ধার করা হয়। পাশাপাশি নকল সাবান তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অভিযুক্ত স্থানটি বাইরে থেকে রিকশার গ্যারেজ হিসেবে ব্যবহৃত হলেও তার ভেতরে দীর্ঘদিন ধরে একটি চক্র নকল সাবান উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, নকল সাবানগুলো বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে বাজারে ছাড়া হতো।

বিএসটিআই সূত্রে জানা গেছে, জব্দকৃত সাবান তৈরিতে ব্যবহৃত কেমিকেল মানবদেহের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযান শেষে অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!