৬ হত্যার বিষয়ে আঁতকে ওঠার তথ্য দিলেন সিরিয়াল কিলার সম্রাট
জানুয়ারি ২০, ২০২৬, ১১:৪৪ এএম
সাভার মডেল থানার ঢিল ছোড়া দূরত্বে সাভার প্রেস ক্লাবের পাশেই পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার। সেখানে গত সাত মাসে একে একে ছয়টি হত্যাকাণ্ড ঘটেছে। রোববার (১৮ জানুয়ারি) জোড়া লাশ উদ্ধারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। খুনি থানার সামনেই ঘোরাঘুরি করা পরিচিত এক ভবঘুরে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে সাভার...