× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৩:৪১ পিএম

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সম্রাট মারা গেছেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৩:৪১ পিএম

ভবঘুরে সম্রাট। ছবি : সংগৃহীত

ভবঘুরে সম্রাট। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে আলোচিত সিরিয়াল কিলার হিসেবে পরিচিত ভবঘুরে সম্রাট ওরফে সবুজ শেখ মারা গেছেন।

সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্রাটের আসল নাম সবুজ শেখ। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দা গ্রামের পান্না শেখের ছেলে। সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাবন্দি থাকা অবস্থায় গতকাল ভোরে সম্রাট হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্যমতে, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে সাভার এলাকায় সাতটি ধারাবাহিক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সম্রাট। তদন্তে উঠে আসে, সাভার পৌর এলাকার একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারকে তিনি ‘মৃত্যুফাঁদ’ হিসেবে ব্যবহার করতেন। সেখানে ডেকে এনে একাধিক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওই সময় সিসিটিভি ফুটেজে হত্যার শিকার ব্যক্তিদের লাশ কাধে করে বহন করার দৃশ্য ধরা পড়লে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

পরে ২০২৬ সালের জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্রাটকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় পাঁচটি হত্যা মামলা ছিল। এসব মামলায় তার স্বীকারোক্তি এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত পাওয়া যায় বলে জানিয়েছিল পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!