× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১২:০৮ এএম

ওদেসা উপকূলের কাছে পণ্যবাহী জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয়

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১২:০৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেনের ওদেসা উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলায় চার ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন ভারতীয়। গত রোববার সন্ধ্যায় ওদেসা বন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই গিনি-বিসাউয়ের পতাকাবাহী এমভি গোল্ডেন লিও জাহাজটিতে হামলা হয়।

জাহাজটিতে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজনই ছিলেন ভারতীয়।

হামলায় চার ভারতীয় নিহত এবং একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত সরকার।

সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরীহ বেসামরিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো এবং নৌচলাচলের নিরাপত্তা বিঘ্নিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে নয়াদিল্লি।

তবে বিবৃতিতে ভারত কোনো দেশের নাম উল্লেখ করেনি। অন্যদিকে, ইউক্রেনের দাবি, রাশিয়ার ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতেই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের নৌবাহিনীর দাবি, হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার পর ভারত সরকার ইউক্রেনের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। নিহত ও আহত ভারতীয়দের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, হামলার পর উপকূলের কাছে জাহাজটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। এ ঘটনায় মোট নয়জন ক্রু সদস্য এবং একজন মেরিটাইম পাইলট নিহত হয়েছেন। ১৭ জন ক্রু সদস্যের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরবি/এসএন

Link copied!