× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৯:৫৫ পিএম

সন্দ্বীপে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ ক্রুকে জীবিত উদ্ধার

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৯:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে ডুবে যাওয়া একটি বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে একটি বাল্কহেডের তলা ফেটে পানি প্রবেশ করলে সেটি চারজন ক্রুসহ ডুবতে শুরু করে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ডের স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের সার্ভিস বোট এবং গুপ্তছড়া ঘাটে থাকা বাল্কহেডের মালিকপক্ষের সদস্যদের সমন্বয়ে একটি যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পর কোস্ট গার্ড সদস্যরা তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করেন। পরে উদ্ধার হওয়া চারজনকে নিরাপদে বাল্কহেডের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জরুরি উদ্ধার কার্যক্রমেও বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Link copied!