× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১০:০১ পিএম

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ স্বপন বাহিনীর প্রধান গ্রেপ্তার

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১০:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভোলার মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন (৫০) গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (২২ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টা থেকে বুধবার (২২ জুলাই) দুপুর ৩টা পর্যন্ত মনপুরা থানার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক এবং আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক স্বপন ভোলার মনপুরা উপজেলার হাজির হাট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনী’র নেতৃত্ব দিয়ে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতির কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!