× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৯:৪৫ পিএম

নাগরপুরে হত্যা চেষ্টা মামলায় স্কুল শিক্ষক কারাগারে 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৯:৪৫ পিএম

মো. জহিরুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

মো. জহিরুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের নাগরপুরে হত্যা চেষ্টা মামলায় মো. জহিরুল ইসলাম (৪৫) নামের এক স্কুল শিক্ষকের জামিন নামন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২২ জুলাই) টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান এ আদেশ দেন। মো. জহিরুল ইসলাম উপজেলার ভাড়রা ইউনিয়নের শাখাইল গ্রামের মৃত সোরহাব হোসেন তালুকদারের ছেলে ও শাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, গত ১৭ মার্চ বিকালে পূর্ব শত্রুতার জের ধরে জহিরুল ইসলামের নেতৃত্বে অ্যাডভোকেট মতিয়ার তালুকদারসহ তার স্বজনদের ওপর অতর্কিতভাবে হামলা করে। এ ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় নাগরপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে শিক্ষক জহিরুল ইসলাম আত্মগোপনে ছিল।

অবশেষে মঙ্গলবার (২১ জুলাই) আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য প্রার্থনা করেন। শুনানী শেষে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট মোসারুল ইসলাম মুছা ভূঁইয়া বলেন, জহিরুল ইসলাম আদালতকে অমান্য করে দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার সকালে আদালতে জামিনের আবেদন করেন। আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!