× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৯:১৭ পিএম

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৯:১৭ পিএম

সড়ক দুর্ঘাটনায় নিহত জুম্মান। ছবি : রূপালী বাংলাদেশ

সড়ক দুর্ঘাটনায় নিহত জুম্মান। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বড়ালী এলাকায় সড়ক দুর্ঘটনায় মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক কিশোর মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। এঘটনায় তাহসীন (১৬) লিলু বেগমসহ আরো ৪ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) বিকেলে বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুম্মান বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছোট ছেলে এবং এ বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

আহত যাত্রী লিলু বেগম ও প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, আমরা অটোরিকশায় ফরিদগঞ্জ সদরের দিকে যাচ্ছি। বড়ালী স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে আমাদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা নিচে পড়ে গিয়ে আহত হই এবং মোটরসাইকেল চালক মেহরাজ ঘটনাস্থলেই মারা যায়। মোট ৫ জনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ৫ জনকে নিয়ে আসছিল। তাদের মধ্যে ১ জনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থি হয়। সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!