× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০২:৪৮ এএম

দিল্লিতে ইন্টারনেট বন্ধ, বিক্ষোভকারীদের ধাওয়ায় আহত ৫ পুলিশ 

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০২:৪৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে করোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি থেকে পরিস্থিতি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

বুধবার (২২ জুলাই) দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সংসদ মার্গ এলাকায় উত্তেজনা তৈরি হয়। সেখানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংসদ মার্গ এলাকায় অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একটি অংশ ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়।

দিল্লি পুলিশের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে দুইজন সহকারী পুলিশ কমিশনার (এসিপি), একজন ইন্সপেক্টর, একজন হেড কনস্টেবল ও একজন কনস্টেবলসহ মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের দাবি, সংসদ মার্গের পার্ক হোটেলের কাছে বিক্ষোভকারীদের একটি অংশ বিশৃঙ্খল আচরণ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়া হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারী এক পুলিশ সদস্যকে ধাওয়া করে মারধর করেন বলেও অভিযোগ করেছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের মাঠে নামানো হয়। তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের সহিংসতা আন্দোলনের মূল উদ্দেশ্য ও অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

পরে লাউডস্পিকার সংযুক্ত একটি পুলিশ বাসে একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করিয়ে সংসদ মার্গ এলাকায় ঘুরিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির নির্দিষ্ট কিছু এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট সেবা স্থগিত রাখতে টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিক্ষোভ ঘিরে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Link copied!