ঈদুল আজহাকে সামনে রেখে সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামারশিল্পীরা
মে ২৪, ২০২৬, ০৫:১২ পিএম
ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন হাট-বাজারে বেড়েছে কামারশিল্পীদের কর্মব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের ভাটিতে লোহা পুড়িয়ে তৈরি হচ্ছে কোরবানির প্রয়োজনীয় দা, ছুরি, বটি, চাপাতি ও ধামাসহ নানা সরঞ্জাম। কামারশালাগুলোতে এখন টুংটাং শব্দে মুখর পরিবেশ।
সরেজমিনে দেখা যায়, বিয়ানীবাজার পৌরশহর, বৈরাগীবাজার, দুবাগসহ উপজেলার বিভিন্ন বাজারে...