শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
ডিসেম্বর ৮, ২০২৫, ০৯:৫৯ পিএম
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৮ ডিসেম্বর) রাতেও শিক্ষা ভবনের সামনে তাদের আন্দোলন করতে দেখা গেছে।
রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ‘আমরা আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসেছিলাম। শিক্ষার্থীরা আশ্বস্ত হয়েছেন...