বাউবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন
অক্টোবর ১১, ২০২৪, ০২:০৫ এএম
ঢাকা: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ধারা ১৪ (১) অনুসারে...