× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০২:০৫ এএম

বাউবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০২:০৫ এএম

অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন

অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন

ঢাকা: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ধারা ১৪ (১) অনুসারে অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা এবং বিধি অনুসারে পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। 
অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপক। তিনি রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের মেয়ে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!