এসআইয়ের বিরুদ্ধে তদন্তের নামে হয়রানির অভিযোগ
ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:৪৮ এএম
আইনের রক্ষক যখন নিজেই আইনের অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হন, তখন ভুক্তভোগীরা যাবে কোথায়- এমন প্রশ্ন তুলেছেন বগুড়া সদর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দুই নারী।
তদন্ত ও ডিএনএ পরীক্ষার নামে হয়রানি, অনৈতিক প্রস্তাব এবং আর্থিক লেনদেনের মাধ্যমে মামলার স্বাভাবিক গতিপথ প্রভাবিত করার অভিযোগে তারা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বগুড়া...