সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন যে পাঁচ ব্যাংকের গ্রাহকরা
ডিসেম্বর ২৬, ২০২৫, ০২:৫২ এএম
একীভূত হওয়া সংকটাপন্ন পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা আগামী সোমবার থেকে অর্থ ফেরত পেতে শুরু করবেন। প্রাথমিকভাবে আমানত বিমার আওতায় একজন গ্রাহক একবারে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়ায় থাকা জটিলতা দূর হওয়ায় আগামী...