বড়লোকরা ব্যাংক ঋণ দেয় না, বিল পরিশোধ করে না : জ্বালানি উপদেষ্টা
ডিসেম্বর ৪, ২০২৫, ০৬:২১ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, যারা ব্যাংক ঋণ ফেরত দেন না এবং গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধে অনীহা দেখান, মূলত তারাই দেশে বড়লোক। তিনি বলেন, এই ধরনের আচরণ দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করে এবং সম্পদের অসম বণ্টনকে আরও বাড়িয়ে দেয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর বিডা ভবনে বাংলাদেশ...