কলমাকান্দায় ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
ডিসেম্বর ২৭, ২০২৫, ০৫:৪৫ পিএম
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব। শনিবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর রাণীগাঁও গ্রামে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থার আয়োজনে এই উৎসব হয়।
সীমান্তে বসবাসরত হাজং, গারো, কোচ, বানাই, ডালু, হদি সম্প্রদায়ের সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
আয়োজকদের ভাষ্য, হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী পৌষ উৎসবের...